Logo

ভালুকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

profile picture
উপজেলা প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৮
ভালুকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকাতে ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা দক্ষিণ হবিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

মোখাদ্দাস খন্দকারের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ১,০০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের নেতা রাসেল মন্ডল, হুমায়ুন কবির সোহাগ, রানা ইসলামিয়া ও রাজিব মিয়া। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD