Logo

সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতারি পরোয়ানায় ১০ জন আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৫
সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতারি পরোয়ানায় ১০ জন আটক
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে ধর্ষণ, মাদক, দস্যুতা ও চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, ধর্ষণ মামলার আসামি মো. হুমায়ূন কবির (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর মহিপুর থানার মনসাততলী উত্তর (মৃধা বাড়ি)। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে (মামলা নং-৪৪/০২/২৬)।

বিজ্ঞাপন

মাদকদ্রব্যসহ ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) কে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মেঘনা থানার জয়পুর এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ায় থাকতেন।

এছাড়া গ্রেফতারদের মধ্যে রয়েছেন—মো. সবুজ (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা এলাকার বাসিন্দা; মো. আরাফাত হোসেন (৪০), নারায়ণগঞ্জের গোদনাইল বার্মাশীল এলাকার বাসিন্দা; মিতুল হোসেন (২১), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা, যিনি দস্যুতা মামলার আসামি এবং চুরি মামলার আসামি এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) ও কাশেম ঢালী (৪৮), সবাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD