Logo

জীবননগর উপজেলায় ৪৯ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি অর্জন

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০
জীবননগর উপজেলায় ৪৯ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি অর্জন
ফাইল ছবি।

২০২৫ সালে জীবননগর উপজেলার ৩৮৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপজেলায় মোট ৪৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন, মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন, মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বিজ্ঞাপন

শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ৩ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ জন, উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ২ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ জন এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিক পাঠদানের পাশাপাশি অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার্থীদের সক্রিয় প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD