Logo

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ভয়াবহ হামলা, টাকা ও আসবাবপত্র লুট

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯
মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ভয়াবহ হামলা, টাকা ও আসবাবপত্র লুট
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়ন-এর লামুয়া (পংমদপুর) গ্রামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ভয়াবহ ঘটনা ঘটে। বিট্রিশ প্রবাসী আয়াজ উল্যা-এর বসত বাড়িতে চাচাত ভাইর ছেলে ও সহোদরদের হামলায় তিন জন মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা ঘরে প্রবেশ করে নগদ টাকা লুট এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, আয়াজ উল্যা একজন দীর্ঘকাল প্রবাসী নাগরিক। তিনি মাঝে মাঝে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করেন এবং পরে ইংল্যান্ডে ফিরে যান। তার অনুপস্থিতিতে বাড়ির দেখাশোনা করতেন চাচাত ভাইর ছেলে মামুন মিয়া (২৪) ও তার স্ত্রী গোল বিবি (৫৪)।

দীর্ঘদিন ধরে এলাকায় নুহান মিয়া (২৭), এমরুল মিয়া (৩২), আলী আমজদ (৩৪), জুবেদ মিয়া (৩০), আলী আব্বাছ, নজরুল ইসলাম (৩৫) এবং রাশেদা আক্তার (২৫) বাড়ি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রড, লাঠি ও রামদা নিয়ে দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ, ভাঙচুর এবং মারধর শুরু করে।

বিজ্ঞাপন

আয়াজ উল্যা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের একজন ধারালো রামদা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার ডান হাতের অনামিকা আঙুলে গুরুতর জখম হয়। এ সময় অন্যরা লাঠি ও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

বাড়িতে থাকা চাচাত ভাইর ছেলে মামুন মিয়া ও তার স্ত্রী গোল বিবি এগিয়ে আসলে তাদেরও মারধরের শিকার হতে হয়। একজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং অন্যজনের হাতে ও কোমরে গুরুতর আঘাত হয়। এছাড়া গোল বিবিকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

বিজ্ঞাপন

হামলাকারীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র তছনছ করে এবং নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতরা বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে জিম্মি অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। তিনি মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD