Logo

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮
মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় একই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সঙ্গে প্রতিবেশী আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না বাড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

নিহতের পরিবারের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য খেলা নিয়ে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে, ভাবতেই পারছি না। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না।”

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD