Logo

জিয়ানগরে ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজন গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৪
জিয়ানগরে ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজন গ্রেফতার
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন-এ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানা-র এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে ও চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সিফাত ইসলাম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০) কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিসসহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD