Logo

খুলনায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৬
খুলনায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলমেট পরা দুজন যুবক নীল রঙের একটি মোটরসাইকেলে করে এলাকায় কয়েক দফা ঘোরাফেরা করছিল। পরে বিকেল ৩টার দিকে তারা আফিল গেট এলাকায় এসে শেখ সোহেলের মাথায় লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD