Logo

রায়গঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
৪ মার্চ, ২০২৬, ১৩:২৬
রায়গঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তাপস মাহাতো (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তাপস স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতোর ছেলে। পারিবারিক সূত্র জানায়, সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার বাবা ঘরের পেছনের জানালা দিয়ে ভেতরে তাকান। তখন তিনি দেখতে পান, তাপস গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা তাকে নামানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD