পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজার-এ পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।
কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন-এর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-র স্থানীয় শাখার অর্থ সম্পাদক।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী এক প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মিরাজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণামূলকভাবে বিয়ে করেন। পরে যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ওই নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ১৮ দিন ধরে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়েছিল। আমার সঙ্গে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আরও যাচাই-বাছাই শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।








