Logo

উদ্বোধনের এক ঘণ্টা পরেই আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
৫ মার্চ, ২০২৬, ২০:১৯
উদ্বোধনের এক ঘণ্টা পরেই আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উদ্বোধনের মাত্র এক ঘণ্টা পর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টায় শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আ’লীগ সহ-সভাপতি এনামুল হক হিরোক, যিনি পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অফিস উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের প্রায় এক ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ জনতা ওই এলাকায় জড়ো হয়ে অফিসে আগুন ধরিয়ে ভাঙচুর চালায়। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পুলিশ অভিযান চালিয়ে জেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক (৫২), জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া সুলতানা (৪০) এবং কর্মী উসমান (৩১) কে আটক করে। তারা বর্তমানে মাগুরা সদর থানার হেফাজতে রয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD