Logo

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ মার্চ, ২০২৬, ১৫:৩৭
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ছবি: সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র একদিন আগে কারাগারে পৌঁছেছিল। প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর আনিস আলমগীর স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হন।

জানা গেছে, চলতি মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এফলে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পান।

বিজ্ঞাপন

তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, জামিন মঞ্জুর হওয়ায় আনিস আলমগীরের কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতের দিকে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নিয়ে যাওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে পাঁচ দিন রিমান্ডে রাখার পর তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ উচ্চ আদালত আনিস আলমগীরকে জামিন দেন। এবার দুদকের মামলা মিলিয়ে দুই মামলায় জামিন পেয়ে আনিস আলমগীর কারামুক্ত হয়েছেন।

মুক্তির পর সাংবাদিক আনিস আলমগীর স্বজনদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটিয়ে ঘরফির করেন। তাঁর মুক্তি সংশ্লিষ্ট বিষয়ে আইনজীবী ও কারাগার কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD