Logo

স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বৃদ্ধার অনশন

profile picture
উপজেলা প্রতিনিধি
ভাঙ্গা, ফরিদপুর
১৪ মার্চ, ২০২৬, ১৭:০৪
স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বৃদ্ধার অনশন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় নার্গিস বেগম (৬০) নামে এক নারী তার প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি তার স্বীকৃতির স্বার্থে বাড়িতে রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নার্গিস বেগম চার সন্তানের জননী এবং আবু বক্কার পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম ও আবু বক্কারের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর আগে দু’বার আবু বক্কার তাকে নিয়ে ঢাকার সাভার এলাকায় পালিয়ে যান। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।

বিজ্ঞাপন

নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি বাড়িতে এসেছেন। 

তিনি বলেন, আমি আমার আগের সংসার ছেড়ে চলে এসেছি। আবু বক্কার আমাকে বিয়ে করেছে, তাই আমি এখন তার বাড়িতেই থাকব।

বিজ্ঞাপন

অন্যদিকে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম বলেন, আমার স্বামী এখন জেলে আছে। সে যদি এসে তাকে ঘরে তুলে নেয়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমার স্বামীর অনুপস্থিতিতে আমি তাকে জায়গা দিতে পারব না৷

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা দেখা দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD