Logo

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২১ এপ্রিল, ২০২৬, ১৬:২৪
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাশেদ আলী (৩৫)। তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাই রাশেদ আলীর ওপর ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD