Logo

নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
সিংড়া, নাটোর
৪ মে, ২০২৬, ১৩:১৫
নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা হয়। পরে তিনি পাশের একটি ঘরে ঘুমাতে যান।

বিজ্ঞাপন

সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD