কালীগঞ্জে ১৭ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১৬ কোটি ৬০ লাখ টাকার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় ৭৬ লাখ ৫৬ হাজার টাকার প্রকল্পের আওতায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
পরে বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৯ কোটি ৫০ লাখ টাকার ভাটিরা-কালীগঞ্জ দৃষ্টিনন্দন সড়ক উন্নয়ন প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি কোথায়
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক মেয়র মো. লুৎফুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হবে।
বিজ্ঞাপন








