জীবননগরে পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার রায়পুর বারুইপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলাম (পিতা- মৃত আজির বক্স) এর পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা প্রায় ৮ ফুট ৪ ইঞ্চি। এ ঘটনায় পানের বরজের মালিক সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার।








