Logo

রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
রানীনগর, নওগাঁ
১০ মে, ২০২৬, ১৫:৪৭
রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি (হেরিং বোন বন্ড) করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাতিরপুল এলাকায় উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের আওতায় উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭৪৬ টাকা। এছাড়া গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০ মিটার রাস্তার চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD