Logo

চান্দিনায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা
১১ মে, ২০২৬, ১৩:৩৩
চান্দিনায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

দফায় দফায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অপমান, অপদস্থ, সম্মানহানি এবং সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও ম্যানেজার ফোরাম চান্দিনা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আটক করা এবং বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানান তারা।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য দেন ফারিয়ার চান্দিনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ম্যানেজার ফোরামের চান্দিনা উপজেলা উপদেষ্টা আব্দুর রব এবং সভাপতি মো. শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ফারিয়া চান্দিনার সভাপতি আব্দুল মান্নান সুমন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির ব্যবস্থাপক ও প্রতিনিধিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD