বন্ধুত্বের ডাকে শেষ ঠিকানা, বাসায় ডেকে খুন

সাভারের আশুলিয়ায় বন্ধুর ডাকে বাসায় গিয়ে খুন হয়েছেন পারভেজ মিয়া (২৬) নামে এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (১০ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র গভীর রাতে বন্ধু শাহাদাত হোসেন পারভেজকে তার বাসায় ডেকে নেন। সেখানে একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিরোধের জেরে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পারভেজকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আশুলিয়ার কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বন্ধু শাহাদাত তার বাড়িতে পারভেজকে ডেকে নেন। পরে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে মুখে ও মাথায় আঘাত করেন। এরপর স্থানীয়রা পারভেজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রাতে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








