ঝালকাঠির এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা উপজেলায় এক কেজি গাঁজাসহ শাহানাজ বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহানাজ বেগম ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহানাজ বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








