ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসা থেকে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে সায়াদাতিয়া সড়কের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে খুশি খাতুন পাগলাকানাই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার রাতে হোটেলের কাজ শেষে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তিনি বাসায় ফেরেন।
বিজ্ঞাপন
পরদিন সকালে ঘরের একটি দরজা বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। পরে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে মেঝেতে খুশির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয়দের দাবি, মরদেহের গলায় ফাঁসের মতো দাগ ছিল। ঘটনাস্থল থেকে একটি ওড়নাও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আসাদউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।








