Logo

আন্তর্জাতিক নার্সেস দিবসে ময়মনসিংহ মেডিকেলে র‌্যালি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৩ মে, ২০২৬, ১২:২১
আন্তর্জাতিক নার্সেস দিবসে ময়মনসিংহ মেডিকেলে র‌্যালি
ছবি: প্রতিনিধি

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— নার্সদের ক্ষমতায়নেই স্বাস্থ্যসেবার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) সকালে দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতায় চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থেকে নার্সরা মানবিক দায়িত্ব পালন করে থাকেন। তাদের নিরলস পরিশ্রম ও অবদানকে সম্মান জানাতেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দক্ষ ও মানবিক নার্সিং সেবার কোনো বিকল্প নেই। নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করা সম্ভব।

উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। ক্রিমিয়ার যুদ্ধে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য তিনি বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে আছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম, সিনিয়র স্টাফ নার্স ও সহ-সভাপতি আজাহারুল আলম সোহাগ, কোষাধ্যক্ষ মাসুমা পারভীন, আহাদ খান, দীপু রায়সহ হাসপাতালের নার্স ও কর্মকর্তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD