উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম আরিফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সহ-সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ চন্দন মজুমদার, প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মন্জুরুল হান্নান, প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোন্নাফ আলী, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান সবুজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় নবাগত ইউএনও এ.টি.এম আরিফ সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।








