Logo

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১৩ মে, ২০২৬, ১৫:০৮
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁদ ওই এলাকার আশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় সে।

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD