সম্পর্কে টানাপোড়েনে ৬ তলা ভবন থেকে লাফ দিলেন প্রেমিকা

গাজীপুরে প্রেমের সম্পর্কে টানাপোড়েন সহ্য করতে না পেরে ছয়তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও তার ডান পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, আহত তরুণীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
আরও পড়ুন: গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সৌদি প্রবাসী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব ও টানাপোড়েন তৈরি হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে গাজীপুরের মাঝোখান এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে উঠে যান ওই তরুণী। কিছুক্ষণ পর নিচে ঝাঁপ দিলে আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন। পরে তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
টঙ্গী হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আয়েশা বলেন, “তার অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন।








