Logo

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৯ মে, ২০২৬, ১৮:৫৮
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির বেলাল হোসেন ও শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর এবং শিক্ষক ইব্রাহীম খলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসিবুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট শ্যামল কুমার, মেডিকেল অফিসার প্রভা, হিমুসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা উন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD