রাঙ্গুনিয়ায় পৌঁছেছে ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

ওমানে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকায় পৌঁছেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো বাড়িতে আনা হয়। এরপর থেকেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
স্বজনদের আহাজারি ও স্থানীয়দের ভিড়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকেও অনেকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহগুলো গোসলের প্রস্তুতি চলছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন নিহত চার ভাইয়ের একমাত্র জীবিত ভাই।
বিজ্ঞাপন
এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মরদেহ দেশে পৌঁছানোর পর পুরো রাঙ্গুনিয়া জুড়ে নেমে এসেছে গভীর শোক।








