Logo

উজিরপুরের সাংবাদিক সোহেলের পিতার ইন্তেকাল

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
২০ মে, ২০২৬, ১২:৪২
উজিরপুরের সাংবাদিক সোহেলের পিতার ইন্তেকাল
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সিনিয়র সাংবাদিক সোহেল সরদারের পিতা মোহাম্মদ জালাল উদ্দিন সরদার আর নেই। বুধবার (২০ মে) ভোর ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ জালাল উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোরে নিজ বাড়িতেই তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে গভীর শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক রিয়াজ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য কল্যাণ চন্দ, আসাদুজ্জামান সোহাগ, গোলাম মোস্তফা আকাশ, হিমেলসহ সংগঠনের সব সদস্য তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD