Logo

সাংবাদিকতার মুখোশে মাসুমের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর উজিরপুর প্রেসক্লাব

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
১৯ মে, ২০২৬, ২১:৩০
সাংবাদিকতার মুখোশে মাসুমের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর উজিরপুর প্রেসক্লাব
মাফুজুর রহমান মাসুম। ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মাফুজুর রহমান মাসুম দালালি, তদবির বাণিজ্য, সাধারণ মানুষকে ভয়ভীতি ও জিম্মি করার অভিযোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

অপ-সাংবাদিকতার নামে পুরো সাংবাদিক সমাজকে কলঙ্কিত করার প্রতিবাদে আয়োজিত সভা থেকে উচ্চারিত হয়েছে কঠোর বার্তা ‘ভুয়া সাংবাদিক ও দালালচক্রের বিরুদ্ধে আর কোনো আপস নয়, প্রতিরোধ গড়ে তুলবে সাংবাদিক সমাজ।’

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় উজিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, মাহফুজুর রহমান মাসুম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দালালি, থানায় তদবির, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। তার এসব কর্মকা-ে সাধারণ মানুষের মধ্যে সাংবাদিকতা পেশা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বিজ্ঞাপন

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, সাবেক সভাপতি মো. মহসিন মিয়া লিটন, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক সরদার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার রাড়ী, বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ হাওলাদার, সদস্য সৈয়দ জাহিদ, আহাদ হোসেন সুমন, বাহারুল ইসলাম বাহার, সাংবাদিক মো. খলিলুর রহমান, মোস্তফা জামান সুমন বালী, মেহেদী হাসান ভুঁইয়াসহ অনেকে।

বক্তারা বলেন, ‘সাংবাদিকতা কোনো দালালি কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার নয়। অথচ কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ সুবিধা আদায়ে ব্যস্ত। এদের কারণেই প্রকৃত সাংবাদিকরা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছেন।’

বিজ্ঞাপন

সভায় আরও বলা হয়, ‘যারা সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সাংবাদিক সমাজ আর নীরব দর্শকের ভূমিকায় থাকবে না।’ প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাহফুজুর রহমান মাসুমের অপতৎপরতা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং থানায় দালালি বন্ধ না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে অপসাংবাদিকতার বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD