প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের পর প্রবাসীর আত্মহত্যা

প্রেমিকার সঙ্গে অভিমান ও মনোমালিন্যের জেরে মালদ্বীপে মেজবাহ উদ্দিন (১৯) নামে এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে মালদ্বীপে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শরণখোলায় গভীর রাতে ইজিবাইকে আগুন
মেজবাহ উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
বিজ্ঞাপন
নিহতের নিকটাত্মীয় ওমর ফারুক জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে মেজবাহ উদ্দিন মালদ্বীপ যান। সেখানে তিনি লেমন গ্রাস চিত্রন নামে একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন যাবৎ তার প্রেমিকা বাংলাদেশি তরুণীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। এরপর ইমোতে বিদায় লেখে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ দেশে আনার ব্যাপারে সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানানো হয়েছে। মালদ্বীপের একটি হাসপাতালের হিমঘরে তার লাশ রাখা হয়েছে। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন








