Logo

গভীর রাতে বিধবা নারীর ঘর থেকে ইমাম আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
২৮ জুন, ২০২৬, ১৩:০৫
গভীর রাতে বিধবা নারীর ঘর থেকে ইমাম আটক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘরে একটি মসজিদের ইমামকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের কয়েকজন ও মসজিদের মুসল্লিদের দাবি, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমন ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছিল।

এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাসায় যাই। পরে স্থানীয় লোকজন এসে বিষয়টি জানতে পারেন।

বিজ্ঞাপন

অন্যদিকে শানু বেগম বলেন, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং পুলিশ কাউকে আটক করেনি।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD