Logo

রাজনগর ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় নাসির-সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ জুন, ২০২৬, ১২:১৩
রাজনগর ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় নাসির-সারজিস
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক) বাসায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

তবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত সাক্ষাৎ—সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD