Logo

শিবচরে শুরু হলো শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
২৮ জুন, ২০২৬, ১২:০৮
শিবচরে শুরু হলো শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফাতিমা মাহ্জাবীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম, ইপিআই কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে শিবচর উপজেলায় মোট ৪৬ হাজার ১৫৭ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৫ হাজার ৫৩০ জন এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে ৪০ হাজার ৬২৭ জন।

শিশুদের এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলার ৪৩২টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে একযোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ কার্যক্রম।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদের নিজ নিজ শিশুদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD