চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং একই এলাকার মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত হয়েছেন মোহাম্মদ শাহেদ (২৪)। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রুহিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদ চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চাওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








