বগুড়ার শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৩১ সদস্যের কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
একই অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় উপকরণ ও পোশাক বিতরণ করা হয়। এ ছাড়া ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ গণকবর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা জুলাই যোদ্ধা’র উপজেলা আহ্বায়ক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। প্রধান বক্তা ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জুলফিকার আলম বলেন, দেশব্যাপী সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৯টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। এর ধারাবাহিকতায় শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, বকুল খন্দকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিব করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পরে এতিমখানার ২২ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ এবং ৫৫ জন শিক্ষার্থীর হাতে টুপি ও পাঞ্জাবি তুলে দেন অতিথিরা। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।








