নগরকান্দায় মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসনের কঠোর বার্তা

ফরিদপুরের নগরকান্দায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক, অবৈধভাবে মাটি কাটা, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান আফরিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
বিজ্ঞাপন
সভায় মাদক নির্মূল, অবৈধভাবে মাটি কাটা বন্ধ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ান আফরিন বলেন, নগরকান্দাকে নিরাপদ, সুশৃঙ্খল ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করে যাচ্ছে। আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
বিজ্ঞাপন
সভায় বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধমুক্ত নগরকান্দা গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।








