Logo

জলঢাকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

profile picture
উপজেলা প্রতিনিধি
জলঢাকা, নীলফামারী
২৯ জুন, ২০২৬, ১৫:৪৮
জলঢাকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী, চাকরিজীবী ও শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রাতে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি বা বৈরী আবহাওয়া দেখা দিলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা-বাণিজ্যে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি অসুস্থ ও বয়স্ক মানুষদের দুর্ভোগ বেড়েছে। দিনভর পরিশ্রমের পর বিদ্যুৎহীন পরিবেশে বিশ্রাম নিতেও সমস্যায় পড়ছেন নিম্নআয়ের মানুষ।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ জানানো হচ্ছে না এবং অনেক সময় পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জলঢাকা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাম কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, আসন্ন এইচএসসি পরীক্ষা ও জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD