সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিএম মো. সিদ্দিকুর রহমানসহ অনেকে।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, এডভোকেট আলী আজগর খান, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, শাহাদত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ অনেকে।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সাংবাদিক আবু জাফর সিদ্দিকসহ অন্যরা।
বিজ্ঞাপন
বক্তারা মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকা রাখার দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত সবার মতামত শোনেন এবং সমস্যা সমাধান ও আইনি পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময় তিনি সিংড়া পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে উন্নতমানের ১০টি সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা থানায় জানানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণের সহযোগিতায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।








