মদনে জুয়ার আসরে অভিযান, চার জুয়াড়িসহ ৫ জন আটক

নেত্রকোনার মদনে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়। এছাড়া চুরির মামলার আরও এক আসামিকেও আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) দুপুরে আটক চার জুয়াড়ির বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে উপজেলার বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তাদের আটক করা হয়। অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৪১০ টাকা ও এক বান্ডেল তাস জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন— বাগদাইর গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহীন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসর উদ্দিনের ছেলে ছোটন (৪২) এবং করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। তারা সবাই মদন সদর ইউনিয়নের বাগদাইর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দায় রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজ্ঞাপন
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাস খেলার সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।








