Logo

বালিয়াকান্দিতে গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
বালিয়াকান্দি, রাজবাড়ী
২৯ জুন, ২০২৬, ১৫:২৯
বালিয়াকান্দিতে গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গ্রাম পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সদ্য যোগদান করা ৩ জন গ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

বিতরণ করা পোশাক সামগ্রীর মধ্যে ছিল ইউনিফর্ম, জুতা, টুপি ও রেইনকোট।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গ্রাম পুলিশ সদস্যরা।

এ সময় ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে আসছেন। দায়িত্ব পালনে সহায়তা ও উৎসাহিত করতেই এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি গ্রাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD