Logo

নরসিংদীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৩০ জুন, ২০২৬, ১৩:০১
নরসিংদীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
ছবি: প্রতিনিধি

নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হানিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হানিফ সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়সংলগ্ন হাজীপুর বহুমুখী শ্রমিক সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা যায়, হাজীপুরে শ্রমিকদল নেতা সোহেলকে ডেকে নিয়ে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য হানিফ সরকারের বিরুদ্ধে—এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হানিফ সরকার বলেন, আমি একজন সামাজিক মানুষ। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ঘটনার দিন রাতে ব্যবসায়িক কারণে সোহেলকে ডাকা হয়েছিল। পরে এলাকায় আগে থেকে অবস্থান করা কিছু ব্যক্তি তাকে মারধর করে। এ ঘটনার সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই।

তিনি আরও বলেন, দলের অভ্যন্তরীণ নানা বিভাজনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিস রহমান সংগ্রাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন রনি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD