জীবননগরে উপজেলা বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চাঁদাবাজির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার এবং উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতার ছবি ব্যবহার করে অনুমতি ও বক্তব্য ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আনোয়ার হোসেন খাঁন খোকন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া গেলে দল যে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে, তা আমি মেনে নেব। তবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে সাংবাদিক সংগঠন ও প্রচলিত আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে তরুণীর অনশন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল গনি, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার, আশাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








