Logo

বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে তরুণীর অনশন

profile picture
উপজেলা প্রতিনিধি
জাজিরা, শরীয়তপুর
৩০ জুন, ২০২৬, ১৪:২৩
বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে তরুণীর অনশন
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে অনশন করছেন এক তরুণী। মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কাচারি কান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার (২৯ জুন) রাতে বেয়াই আমির হোসেন (২৩)-এর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী। বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে চলে যান আমির হোসেন। তিনি ওই এলাকার সুরুজ মাদবরের ছেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণী আমির হোসেনের বাড়িতেই অবস্থান করছিলেন।

অনশনরত তরুণী জানান, আমির হোসেনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমির হোসেন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ তাকে বাড়ি থেকে চলে আসতে বলেন আমির হোসেন। তবে তিনি বাড়িতে আসার পর আমির হোসেন তাকে রেখে পালিয়ে যান।

বিজ্ঞাপন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমির হোসেন ও ওই তরুণী সম্পর্কে বেয়াই-বেয়াইন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। সম্পর্কের সূত্রে ওই তরুণীর আমির হোসেনের বাড়িতে যাতায়াতও ছিল।

এদিকে আমির হোসেনের মা ও ছোট বোন জানান, ওই তরুণী তাদের পূর্বপরিচিত। তিনি রাত থেকে তাদের বাড়িতে অবস্থান করছেন। তাকে চলে যেতে বলা হলেও তিনি যাচ্ছেন না। তারা আরও জানান, মেয়েটিকে তার বোনের শ্বশুরবাড়িতে রেখে আসার চেষ্টা করা হলে সেখান থেকেও তাদের ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় এসে অভিযোগ করেনি। বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD