Logo

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৩০ জুন, ২০২৬, ১৫:২৬
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অবস্থিত একটি ভাসমান ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটের দিকে নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীতে অবস্থিত ও টি লাইবা ভাসমান ফিলিং স্টেশনে এ আগুন লাগর ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ শ্বাস-প্রশ্বাস সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণ স্থলে ছড়িয়ে পড়তো, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের ফলে সেই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD