Logo

চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩০ জুন, ২০২৬, ১৯:০৭
চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকার একটি অভিযান থেকে তাকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায়। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন।

তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এসব গ্রুপের মধ্যে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’ নামে কয়েকটি গ্রুপ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রিয়াজ উদ্দিন চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD