Logo

মহেশপুরে যুবকের আত্মক্ষতি, নিজের যৌনাঙ্গ কর্তনের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
৩ জুলাই, ২০২৬, ১৯:৫৪
মহেশপুরে যুবকের আত্মক্ষতি, নিজের যৌনাঙ্গ কর্তনের অভিযোগ
ছবি : এআই দিয়ে তৈরি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে এক যুবক নিজের যৌনাঙ্গ নিজেই কর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম মো. সালাউদ্দিন (২২)। তিনি উপজেলার সন্তোষের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের আদি বাড়ি চাপাতলা গ্রামে। পরে তার বাবা ঘরজামাই হিসেবে গাড়াপোতা এলাকায় বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে সালাউদ্দিনকে অন্য এলাকা ছেড়ে চলে আসতে হয়। এরপর তিনি ও তার মা রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এলাকাবাসীর দাবি, ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের যৌনাঙ্গ নিজেই কর্তন করেন। তবে এ দাবির সত্যতা এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কী কারণে তিনি এমন আত্মক্ষতি করেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টির প্রকৃত কারণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD