গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হককে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।








