Logo

টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার রোধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৪ জুলাই, ২০২৬, ১৯:৩০
টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার রোধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত, তাদের সহযোগীদের শনাক্ত এবং যৌথ বাহিনীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পাহাড়কেন্দ্রিক অপহরণ ও সাগরপথে মানবপাচার প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা টেকনাফে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD