কুমিল্লা-চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে এবং সদস্য কল্যাণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্যদের কল্যাণ এবং দক্ষ জনবল তৈরির বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে তিনি কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় তিনি বাহিনীর মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি, সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিদর্শনকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








