Logo

বৈরী আবহাওয়ার কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
৫ জুলাই, ২০২৬, ১৩:০৫
বৈরী আবহাওয়ার কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার (৫ জুলাই) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দ্বীপটির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

সকাল থেকেই হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেলেও উত্তাল নদীর কারণে কোনো নৌযান ছেড়ে যেতে পারেনি। সি-ট্রাক, ফেরি ও যাত্রীবাহী ট্রলার—সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD